ডেস্ক রিপোর্ট

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২:৪৬ অপরাহ্ণ

ইমরানুরকে সংবর্ধনা দিলো অ্যাথলেটিকস ফেডারেশন

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ইতিহাস গড়া স্প্রিন্টার ইমরানুর রহমানকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। আজ (বুধবার) সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে ইমরানুরকে সংবর্ধিত করা হয়।

ক্রেস্টের সঙ্গে ১০ লাখ টাকার চেক পেয়েছেন ইমরানুর। তার হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া।

গত ১১ ফেব্রুয়ারি কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে ইতিহাস গড়েন ইমরানুর। প্রথম বাংলাদেশি হিসাবে এশিয়ান পর্যায়ে স্বর্ণ জেতা ইমরানুরকে সংবর্ধনা দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল অ্যাথলেটিকস ফেডারেশন।

শেয়ার করুন