ডেস্ক রিপোর্ট

৮ ফেব্রুয়ারি ২০২৩, ১:২৭ পূর্বাহ্ণ

ফেঞ্চুগঞ্জ উপজেলা জাসদের সভাপতি মুহিদ আহমেদ আর নেই

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১:২৭ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি : সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা জাসদের সভাপতি ও সিলেট জেলা জাসদের সহ-সভাপতি মুহিদ আহমেদ মুক্তা আর নেই।

তিনি মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) রাত ৭টা ৪০ মিনিটের সময় সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা জাসদের সভাপতি ও সিলেট জেলা জাসদের সহ-সভাপতি মুহিদ আহমেদ মুক্তার মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহানগর জাসদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ এক যৌথ বিবৃতিতে গভীর শোক পরিবার পরিজন স্বজনদের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার চির শান্তি কামনা করেছেন।

মুহিদ আহমেদ মুক্তার নামাজে জানাজা আগামীকাল বুধবার সকাল ১১ ঘটিকায় ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে জানানো হয়।

শেয়ার করুন