ডেস্ক রিপোর্ট

১৭ জানুয়ারি ২০২৩, ১০:৪৭ অপরাহ্ণ

৩ দফা দাবিতে সিলেটে সিপিবি কোতোয়ালি থানা শাখার বিক্ষোভ সমাবেশ

আপডেট টাইম : জানুয়ারি ১৭, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ ৩ দফা দাবিতে সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কোতোয়ালি থানা শাখার বিক্ষোভ সমাবেশ।

আজ (১৭ জানুয়ারি, ২০২৩) তারিখ বিকেল ৪.০০ টায় সিলেটের সিটি কর্পোরেশন গেটে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা, টাকা পাচারকারী ও ঋণখেলাপীদের তালিকা প্রকাশ, ব্যাংক ঋণ অনুমোদনকারীদের শ্বেতপত্র প্রকাশের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কোতোয়ালি থানা শাখার আহবানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শাখার সদস্য বীরেন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন শাখা সম্পাদক ফজলুর রহমান শিপু।

দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে, বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, চা-শ্রমিকদের বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধ ও দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা, নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে, টাকা পাচারকারী ও ঋণখেলাপীদের তালিকা প্রকাশ এবং এ সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশের দাবিসহ অন্যান্য দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন, সিলেট বিভাগীয় সমণ্বয়ক কমরেড আনোয়ার হোসেন সুমন, শাহপরান থানা শাখার সদস্য কমরেড রতন দেব, জালালাবাদ থানা শাখার সদস্য কমরেড নিরঞ্জন দাস খোকন, কোতোয়ালি থানার সদস্য কমরেড হাসান বখত কাওসার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা কমিটির আহবায়ক মনীষা ওয়াহিদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে এই ফ্যাসিস্ট অবৈধ সরকারের পদত্যাগ দাবি করেন। বক্তারা বলেন, মানুষের মৌলিক এবং রাজনৈতিক অধিকার দুটোই হরণ করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। মানুষ না খেয়ে মারা যাচ্ছে, সত্য কথা মুখ ফোটে বলার মতো নিরাপত্তা দেশের মানুষের নেই। এরকম দুঃসময়ে ফ্যাসিবাদের পতনই প্রধান দাবি। আন্দোলনের ময়দানে জনতা নির্ধারণ করবে কারা সরকার পরিচালনা করবে।

শেয়ার করুন