ডেস্ক রিপোর্ট

১৪ জানুয়ারি ২০২৩, ১০:১৭ অপরাহ্ণ

ঢাকাকে ৮ উইকেটে হারালো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

আপডেট টাইম : জানুয়ারি ১৪, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ১৫৯ রানের লক্ষ্যটা বেশ চ্যালেঞ্জিং-ই। তার উপর দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। পরিস্থিতি যখন এমন, তখন আফিফ হোসেনকে তিন নম্বরে ব্যাটিংয়ে পাঠায় টিম ম্যানেজমেন্ট। দলের এমন সিদ্ধান্তের প্রসংশা না করে উপায় নেই। তিন নম্বরে নেমে একাই যেন ম্যাচটা জেতালেন আফিফ। শেষ পর্যন্ত টিকে থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন বাঁহাতি এ ব্যাটার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শনিবার ঢাকা ডমিনেটর্সকে ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাট হাতে ৫২ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে বড়সড় অবদান রেখেছেন আফিফ হোসেন।

শেয়ার করুন