ডেস্ক রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৩, ১:২৪ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: দেশীয় পাদুকা শিল্প রক্ষা কর-বিদেশী নি¤œমানের পাদুকা আমদানী নিষিদ্ধ কর, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ কর, পাদুকা শিল্পের শ্রমিকদের রেশনসহ অবিলম্বে ০৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে- বগুড়া পাদুকা শ্রমিক ইউনিয়ন, বগুড়া রেজি নং রাজ- ২৭২৭ এর উদ্যেগে আজ: ১৩ জানুয়ারী ’২৩ বেলা:১১:৩০ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় প্রজাবাহিনী প্রেসের গলি, সাতমাথায় বগুড়ায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া পাদুকা শ্রমিক ইউনিয়ন এর সভাপতি শ্রমিক নেতা সুরেশ চন্দ্র দাস মনো, বক্তব্য রাখেন ইউনিয়নের উপদেষ্টা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি শ্রমিকনেতা সাইফুজ্জামান টুটুল, ইউনিয়নের উপদেষ্টা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা সাধারণ সম্পাদক শ্রমিকনেতা শ্যামল বর্মন, ইউনিয়নের সাধারণ সম্পাদক বিজয় রবিদাস, সাংগাঠনিক সম্পাদক বাবুরাম রবিদাস, দপ্তর সম্পাদক শ্রমিকনেতা দুলাল রবিদাস, প্রচার সম্পাদক দিলীপ রবিদাস, কার্যানর্বাহী সদস্য বিষ্ণু রবিদাস, সন্তোষ রবিদাস প্রমূখ নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন: এক সময় আমাদের দেশের প্রায় প্রতিটি পাড়ায় বা মহল্লায় পাদুকা শিল্পের ছোট ছোট অনেক কারখানা গড়ে উঠেছিল এবং এই শিল্পের সাথে হাজার হাজার মানুষ যুক্ত ছিল। বর্তমানে আমাদের দেশের সেই ছোট ছোট কারখানা প্রায় নিঃশেষ। বগুড়া শহরে ছোট-বড় মিলে এক সময় ২০০টিরও বেশি কারখানা ছিল। বর্তমানে ৩০-৪০টি কারখানা ধুকে ধুকে চলছে। আর আমাদের দেশীয় এই শিল্পের বাজার দখল করে নিয়েছে বিদেশী নি¤œমানের পাদুকা। বগুড়ায় দুইশত টি কারখানায় কাজ করতো প্রায় ৮ থেকে ১০ হাজার শ্রমিক। এখন সেই শ্রমিকদের অধিকাংশ বেকার, কিছু শ্রমিক ভ্রাম্যমান হিসাবে বিভিন্ন মোড়ে মোড়ে কাজ করে অতিকষ্টে কোন রকমে দিনাতিপাত করছেন এবং অনেকেই জীবিকার প্রয়োজনে অন্য পেশা গ্রহণ করেছে। তাই এই শিল্প ও শ্রমিকদের রক্ষা করতে নেতৃবৃন্দ অবিলম্বে বগুড়া পাদুকা শ্রমিক ইফনিয়নের ৭ দফা দাবি বাস্তবায়ন করার আহŸান জানান।
৭ দফা দাবি:
১। দেশীয় পাদুকা শিল্প রক্ষা কর-বিদেশী নি¤œমানের পাদুকা আমদানী নিষিদ্ধ কর।
২। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ কর, পাদুকা শিল্পের শ্রমিকদের রেশন দাও।
৩। পাদুকা শিল্প কারখানার শ্রমিকদের নিয়োগপত্র ও আইডি কার্ড প্রদান কর।
৪। মোড়ে মোড়ে ও অফিস-আদালত চত্ত¡রে পাদুকা শ্রমিকদের কাজের নির্দিষ্ট জায়গা বরাদ্দ কর।
৫। সকল হাসপাতালে পাদুকা শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত কর।
৬। পাদুকা শ্রমিকদের আবাসনের জন্য সরকারি খাস জমি বরাদ্দ কর।
৭। পাদুকা শ্রমিকদের উপর সকল ধরনের হয়রানী ও নির্যাতন বন্ধ কর ।