ডেস্ক রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৩, ৭:৫৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: প্রতিবছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশেই কিছু দিবস পালিত হয়।ঐ নির্দিষ্ট দিনে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জন সচেতনতা তৈরী করতেই এইসব দিবস পালিত হয়।সেই সব দিবস গুলোর মধ্যেই একটি হল বিশ্ব হিন্দি দিবস।
প্রতি বছরের ১০ জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালিত হয়ে থাকে।
১৯৭৫ সালের ১০ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধীর তত্ত্বাবধানে প্রথমবার হিন্দি ভাষায় কনফারেন্স আয়োজন করা হয়।এই সম্মেলনে ৩০টি দেশের ১২২জন প্রতিনিধি উপস্থিত ছিল।
পরবর্তীতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জনাব মনমোহন সিং ২০০৬ সালের ১০ জানুয়ারি এই দিনটিকে প্রতিবছর বিশ্ব হিন্দি দিবস পালন করার ঘোষণা করেছিলেন। এরপর থেকে প্রতিবছর ১০ জানুয়ারি কে বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়ে থাকে ভারতে।পাশাপাশি প্রতি বছর বিভিন্ন দেশের ভারতের দূতাবাস গুলোতেও এ দিবস পালন করা হয়ে থাকে।
গতকাল ১০ জানুয়ারি মঙ্গলবার সিলেটে অবস্থিত সহকারী ভারতীয় হাইকমিশন সিলেট এর উদ্যোগে বিশ্ব হিন্দি দিবস পালিত হয়।
নগরীর একটি অভিজাত হোটেলে বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।এতে সিলেটে অবস্থিত বিভিন্ন মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান এর শুরুতেই সিলেটের অবস্থানরত ভারতীয় সহকারী হাইকমিশনার জনাব নিরাজ কুমার জ্যায়সোওয়াল আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করেন।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীহট্ট সংস্কৃত কলেজের প্রিন্সিপাল ড. দিলীপ কুমার চৌধুরী, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার এ.কে.এম দাউদ, বাংলাদেশ মণিপুরী ডেভেলপমেন্ট সংস্থার সমর্জিত সিংহ ও মহালক্ষী গ্রীবা মহাপীঠ এর সভাপতি সুব্রত ভৌমিক চন্দন।
পরে আমন্ত্রিত ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রতিযোগিতা শুরু হয়ে।অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হিন্দিতে গান,কবিতা ও নৃত্য পরিবেশন করেন।
পরে বিজয়ীদের হাতে সিলেট সহকারী ভারতীয় হাইকমিশন এর পক্ষ থেকে প্রাইজ মানি তুলে দেয়া হয়।অনুষ্ঠানের শেষের দিকে ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জ্যায়সোওয়াল বিশ্ব হিন্দি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংবাদিক সুনীল সিংহ,সাংবাদিক রবি কিরণ সিংহ, সাংবাদিক উত্তম কাব্য সহ আরো অনেকেই।