ডেস্ক রিপোর্ট

৮ জানুয়ারি ২০২৩, ১২:০৮ অপরাহ্ণ

১৫শ কোটি টাকা পাচার : ইয়াসিন চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ

আপডেট টাইম : জানুয়ারি ৮, ২০২৩ ১২:০৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ব্যাংক ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় দেড় হাজার কোটি টাকা হাতিয়ে এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াসিন চৌধুরীর বিদেশ চলে যাওয়ার ঘটনা বিএফআইইউ, সিআইডি ও দুদককে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৮ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

শেয়ার করুন