ডেস্ক রিপোর্ট

৬ জানুয়ারি ২০২৩, ১২:৪০ অপরাহ্ণ

ভারতে মন্দিরে প্লেন বিধ্বস্ত, পাইলট নিহত

আপডেট টাইম : জানুয়ারি ৬, ২০২৩ ১২:৪০ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতে একটি প্রশিক্ষক প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে প্লেনটির এক পাইলট নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও এক পাইলট। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে একটি মন্দিরের গম্বুজে ধাক্কা খেয়ে প্লেনটি বিধ্বস্ত ও হতাহতের এই ঘটনা ঘটে।

ভারতীয় বার্তাংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শুক্রবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপাল থেকে ৪০০ কিলোমিটার দূরে রেওয়া জেলায় বিধ্বস্ত হওয়ার পর প্রশিক্ষক ওই বিমানের পাইলট নিহত হয়েছেন বলে শুক্রবার পুলিশ জানিয়েছে।

মূলত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে যাওয়া এবং প্লেনে থাকা এক প্রশিক্ষণার্থী পাইলট এই ঘটনায় আহত হয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

মধ্যপ্রদেশের চোরহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে পি প্যাটেল বলেন, প্রশিক্ষণের সময় একটি মন্দিরের গম্বুজ এবং একটি গাছে আঘাত করার পর প্লেনটি চোরহাট্টা বিমানবন্দর থেকে তিন কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।

শেয়ার করুন