ডেস্ক রিপোর্ট

৬ জানুয়ারি ২০২৩, ১২:৫৮ পূর্বাহ্ণ

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চার দিনব্যাপী কংগ্রেস ৬ জানুয়ারী শুরু

আপডেট টাইম : জানুয়ারি ৬, ২০২৩ ১২:৫৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চার দিনব্যাপী কংগ্রেস আগামীকাল শুক্রবার (৬ জানুয়ারী) থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হচ্ছে। সকাল ১০.৩০ এ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্তরে কংগ্রেসের উদ্বোধন , বেলা ২.৩০ ইন্সটিটিউশান মিলনায়তনে জাতীয় নেতৃবৃন্দের অংগ্রহনে আলোচনা সভা।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চার দিনব্যাপী জাতীয় সম্মেলন-দশম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল ৬ জানুয়ারী ২০২৩ শুক্রবার সকাল ১০.৩০ এ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্তরে শুরু হবে।

কংগ্রেস উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী ও বক্তব্য রাখবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানের পর র‍্যালী অনুষ্ঠিত হবে।

আগামীকাল বেলা ২.৩০ এ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিএনপির স্থ্যয়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু, এড. হাসনাত কাইয়ুম, রাশেদ খান, বাম জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণফোরামের সাধারণ সম্পাদক এড.সুব্রত চৌধুরী, জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ডাঃ ফয়জুল হাকিম প্রমুখ জাতীয় নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি (এম- এল) এর শীর্ষ নেতা কমরেড কার্তিক পাল ও নেপালের কমিউনিস্ট পার্টি (ইউএমএল) এর শীর্ষ নেতা কমরেড ঈশ্বর পোখরেল।

৭ জানুয়ারী থেকে ৯ জানুয়ারী পর্যন্ত কয়েকটি অধিবেশনে বিভক্ত কংগ্রেসের কার্যঅধিবেশন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর সেমিনার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে কংগ্রেসের মূল রাজনৈতিক প্রস্তাব, সাংগঠনিক রিপোর্ট, কর্মসূচি, গঠনতন্ত্র, আয় ব্যয়ের হিসাবসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়াদি আলোচিত হবে ও সিদ্ধান্ত গৃহীত হবে।

শেষ কার্যঅধিবেশনে পার্টির নতুন কেন্দ্রীয় কমিটি ও নেতৃত্ব নির্বাচিত হবেন।

শেয়ার করুন