ডেস্ক রিপোর্ট

৯ ডিসেম্বর ২০২২, ৪:৩৮ অপরাহ্ণ

ফখরুল-আব্বাসকে কারাগারে আটক রাখার আবেদন

আপডেট টাইম : ডিসেম্বর ৯, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবির পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি জানিয়েছেন।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে শুক্রবার বিকেল ৪টা ১২ মিনিটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।

শেয়ার করুন