ডেস্ক রিপোর্ট

৮ ডিসেম্বর ২০২২, ৭:১৪ অপরাহ্ণ

বিএনপির প্রতিনিধি দল যাচ্ছে ডিএমপিতে  

আপডেট টাইম : ডিসেম্বর ৮, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান নিয়ে জটিলতা নিরসনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর) মিন্টু রোডের ডিএমপি কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টা দিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিএনপির প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, এ জে মোহাম্মদ আলী, আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

শেয়ার করুন