ডেস্ক রিপোর্ট

৬ ডিসেম্বর ২০২২, ৭:০২ অপরাহ্ণ

রাজধানীতে মানবপাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ডিসেম্বর ৬, ২০২২ ৭:০২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রাজধানীর নয়াপল্টন থেকে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- চক্রের মূলহোতা রহমত উল্যা ওরফে রাজু (৪২) ও তার সহযোগী বিউটি বেগম (৩৫)।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) র‌্যাব-৩ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রহমত উল্যা ওরফে রাজু ও তার সহযোগী বিউটি বেগমকে গ্রেফতার করা হয়।

তারা ভুয়া ট্রাভেল এজেন্সি খুলে সৌদি আরবে উচ্চবেতনে চাকরির প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী যুবকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

এছাড়া সৌদি আরবে পাঠিয়ে সহযোগীদের মাধ্যমে ভুক্তভোগীদের জিম্মি করে নির্যাতন চালানোসহ প্রাণনাশের হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন