ডেস্ক রিপোর্ট
১৭ নভেম্বর ২০২২, ১১:৩৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) গত ১৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় এ মামলা করেছে।
মামলায় পিনাকী ভট্টাচার্যসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
এতে পিনাকী ভট্টাচার্য ছাড়াও মফিজুর রহমান ও মুশফিকুল ফজল আনসারী নামের দুজনকে আসামি করা হয়েছে। এরমধ্যে মফিজুর গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আর মুশফিকুল পলাতক।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে সিটিটিসি সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিশুক চাকমা জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।