ডেস্ক রিপোর্ট

১৩ নভেম্বর ২০২২, ৪:৫৬ অপরাহ্ণ

ছোট লক্ষ্যেও ধুঁকছে ইংল্যান্ড

আপডেট টাইম : নভেম্বর ১৩, ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রোববার পাকিস্তানের দেওয়া ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শাহীন আফিদির তোপে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে ইংল্যান্ড। আগের ম্যাচে ভারতের বিপক্ষে তান্ডব চালানো অ্যালেক্স হেলসকে ব্যক্তিগত ১ রানে ফিরিয়েছেন তারকা এ পেসার।

হেলসকে হারানোর পরেও চাপ সামলে নিচ্ছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। বিশ্বংসী এ ব্যাটার মোহাম্মদ নাসিমের পরের ওভারে নিয়েছেন ১৪ রান। চতুর্থ ওভারে বোলিংয়ে এসে ইংলিশদের আবারও চাপে ফেলেন হারিস রউফ।

ব্যক্তিগত ১০ রানে সল্টকে ফেরান তিনি। পরের ওভারেই জস বাটলারকেও ফেরান ডানহাতি এ পেসার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৭ ওভারে ৫৪ রান। ৬ বলে ৭ রান করে অপরাজিত আছেন ব্রুকস আর স্টোকসের সংগ্রহ ৩ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভাল হয় নি পাকিস্তানের। দলের দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানরা দলকে শুভসূচনা এনে দিতে পারেননি। পাকিস্তানের পরের ব্যাটাররাও পারেননি। দারুণ শুরুর পর শেষেও ইংলিশরা দারুণভাবে নিয়ন্ত্রণ করেছে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের। যার ফলে মাত্র ১৩৭ রানেই আটকে গেছে বাবরদের ইনিংস।

শেয়ার করুন