ডেস্ক রিপোর্ট

১২ নভেম্বর ২০২২, ৪:৩৪ অপরাহ্ণ

‘জনগণ আ.লীগকে লাল কার্ড দেখিয়েছে’

আপডেট টাইম : নভেম্বর ১২, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ‘দেশের মানুষ আর ভোট চুরির খায়েশ মেটাতে দেবে না। বাংলার জনগণ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে। তাই ঢাকায় বিএনপির ৫০ লাখ লোকের সমাবেশ হবে।’

কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে শনিবার (১২ নভেম্বর) সকালে চাঁদপুরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এ কথা বলেন। শহরের মুনিরা ভবনে এই সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু বলেন, ‘পাঁচটি সমাবেশের চেয়ে আগামী ২৬ নভেম্বর আয়োজিত কুমিল্লার সমাবেশ হবে সবচেয়ে বড়।’

তিনি আরও বলেন, ‘মানুষ যেন সমাবেশে না যেতে পারে, সেজন্য সরকারঘোষিত হরতাল-আবরোধ পালিত হয়েছে। এত কিছু করেও মানুষের স্রোত থামতে পারেনি সরকার। মানুষ নদী সাঁতার কেটে, হেঁটে সমাবেশে উপস্থিত হয়েছে। প্রত্যেকটি জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছিলো।’

সভায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেষ ফরিদ আহমেদ মানিক সভাপতিত্ব করেন। পরিচালনা করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক মো. সায়েদুল হক সাঈদ।

শেয়ার করুন