ডেস্ক রিপোর্ট

৯ নভেম্বর ২০২২, ৮:৪৬ অপরাহ্ণ

তিনদিন পর শিক্ষার্থী ফারদিনের মৃতদেহ উদ্ধারে ছাত্র ফ্রন্ট এর উদ্বেগ

আপডেট টাইম : নভেম্বর ৯, ২০২২ ৮:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: তিন দিন যাবত নিখোঁজ থাকার পর গত ৭ নভেম্বর ২০২২ তারিখ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃতদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান এক যুক্ত বিবৃতিতে বলেন, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিন্ন মত দমন, সরকার বিরোধী রাজনৈতিক কর্মসুচি দমনে যতটা তৎপর, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে তাদের ভূমিকা ততই শ্লথ। একজন শিক্ষার্থী ৩ দিন ধরে নিখোঁজ থাকার পরও তার হদিস পাওয়া গেল না, পরে তার লাশ উদ্ধার করতে হল। অথচ আমাদের বাহিনীগুলোর রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। মানুষের জীবন বাঁচাতে এই প্রযুক্তি ব্যাবহার হচ্ছে না। আমরা এই ব্যার্থতার নিন্দা জানাই।

নেতৃবৃন্দ অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। পাশাপাশি নিহত ফারদিনের পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুন