ডেস্ক রিপোর্ট

৩ নভেম্বর ২০২২, ৭:৪৮ অপরাহ্ণ

ইমরান খানকে হত্যা করতে চেয়েছিলাম, হামলাকারীর স্বীকারোক্তি

আপডেট টাইম : নভেম্বর ৩, ২০২২ ৭:৪৮ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিজের মুখে হামলার কথা স্বীকারও করেছেন। এ সময় হামলার একমাত্র লক্ষ্যবস্তু ইমরান খান এবং এর সঙ্গে আর কেউ জড়িত নয় বলে দাবি করেছেন ওই যুবক।

পাকিস্তানি সংবাদিক সৈয়দ তালাত হুসেইনের শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, গ্রেফতার ব্যক্তি বলছেন, ইমরান খান জনগণকে বিভ্রান্ত করছিলেন। সেটি সহ্য করতে না পেরেই তিনি পিটিআই প্রধানকে হত্যার চেষ্টা করেন।

তিনি বলেন, আমি তাকে হত্যা করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি শুধু ইমরান খানকেই মারতে চেয়েছিলাম, আর কাউকে নয়।

ওই যুবক জানান, ইমরান খান লাহোর ত্যাগের পর থেকেই তাকে হত্যার পরিকল্পনা করছিলেন তিনি।

এই হামলায় আর কেউ জড়িত কি না জানতে চাইলে হামলাকারী বলেন, আমার সঙ্গে আর কেউ নেই। আমি একা।

শেয়ার করুন