ডেস্ক রিপোর্ট

৩০ অক্টোবর ২০২২, ১:৩১ অপরাহ্ণ

ওবায়দুল কাদেরকে ভারত সফরের আহ্বান বিজেপি নেতার

আপডেট টাইম : অক্টোবর ৩০, ২০২২ ১:৩১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব। আজ রবিবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সেতুমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ হয়।

সাক্ষাৎ শেষে রাম মাধব বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের কল্যাণে কাজ করছেন এবং আমরা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিনিময় করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতের একজন ভালো বন্ধু। রাম মাধব ওবায়দুল কাদেরকে ভারত সফরের আহ্বান জানান।

শেয়ার করুন