ডেস্ক রিপোর্ট
২৮ অক্টোবর ২০২২, ১১:১১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশ যুব ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদ এর ১ম সম্মেলন জালালপুর আলীয়া মাঠে ” যৌবন তুমি আগুন হও, লাল পলাশের ফাগুন হও” স্লোগান ধারন করে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা সংসদের যুগ্ন আহবায়ক আজিম উদ্দীন ও পরিচালনা করেন আহবায়ক কমিটির সদস্য হাছান বক্ত চৌধুরী কাওসার।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট বিভাগের সমন্বয়ক এড. আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের প্রেসিডিয়াম সদস্য এড.পিনাক রঞ্জন দেবনাথ, বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক এড.নিরঞ্জন দাস খোকন, বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক এস কে শাকির,বাংলাদেশ যুব ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদের সদস্য আফজল আহমদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক এবং দক্ষিণ সুরমা উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক মিজু আহমদ কামরান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সদস্য মাসরুক জলিল প্রমুখ।
উক্ত সভায় উপস্থিতি ছিলেন বাংলাদেশর কমিউনিস্ট পার্টি সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা সংসদের সংগ্রামী সভাপতি খায়রুল হাছান।
বক্তারা বলেন দেশের জনসংখ্যার ৪০ ভাগ যুবসমাজের জন্য স্বাধীনতার ৫১ বছর পরেও একটি যুগোপযোগী যুবনীতি প্রণীত হয়নি ।কয়েক কোটি বেকার যুবক যুবশক্তির একটি দৃশ্যমান অংশ দেশ গড়ার চালিকা শক্তি না হয়ে বিপদগামী হিসাবে সমাজের সকল অপকর্মে নিজেকে সম্পৃক্ত করছে। রাষ্ট্র ক্ষমতায় থাকা অথবা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার লাঠিয়াল বাহিনীতে পরিণত হচ্ছে। এর বিপরীতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ প্রেমিক,দায়িত্বশীল,সৎ,নীতি ও আদর্শবান যুবসমাজ গঠনে যুব ইউনিয়ন নিরবিচ্ছিন্ন সংগ্রাম করছে ।বাংলাদেশ যুব ইউনিয়ন কোটি যুবকের এক আওয়াজ চাই শিক্ষা চাই কাজ এই শ্লোগানকে সামনে রেখে অসুস্থ রাজনীতি নিয়ন্ত্রক কালোটাকার মালিক লুটেরা ব্যবসায়ী সন্ত্রাসী,দুর্নীতি, কুলসিত,রাজনীতির বিপরীতে,নীতিনিষ্ট আদর্শভিত্তিক রাজনীতি চর্চার ধারাকে শক্তিশালী করার আহ্বান জানায়। বর্তমান ঘুঁনেধরা বৈষম্যের সমাজের বৈপ্লবিক আমুল পরিবর্তন ঘটিয়ে শোষন বঞ্চনামুক্ত তথা সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন দক্ষিণ সুরমা সংসদের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মী।
সম্মেলন অধিবেশনে সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন সহ ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যুব ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদের ১ম সম্মেলনে কমিটি গঠন করা হয়।