ডেস্ক রিপোর্ট
১১ অক্টোবর ২০২২, ১০:৩৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নির্বাচনে বাংলাদেশ ১৬০টি ভোট পেয়েছে।
নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার (১১ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ভোটে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।
২০২৩-২৫ মেয়াদের এই নির্বাচনে দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, ভিয়েতনাম, আফগানিস্তান, কিরগিজস্তান ও বাহরাইনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ।
৪৭ সদস্য বিশিষ্ট মানবাধিকার পরিষদে এর আগে বাংলাদেশ দুই মেয়াদে ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত পরিষদের সদস্য ছিল।