ডেস্ক রিপোর্ট
২ অক্টোবর ২০২২, ১:০৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। রবিবার (২ অক্টোবর) সকাল থেকে এই রুটে কোনও বাস ছেড়ে যায়নি। একে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু বলেন, গতকাল শনিবার কুষ্টিয়ার এক বাস মালিকের সঙ্গে এক শ্রমিকের দ্বন্দ্ব হয়। ওই দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া থেকে মেহেরপুরে সব বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়া মালিক সমিতি। আশা করছি দ্রুত সমাধান হয়ে বাস চলাচল স্বাভাবিক হবে।’
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. আখতারুজ্জামান জানান, মেহেরপুরের শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে আজকেই আলোচনায় বসার কথা রয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।