ডেস্ক রিপোর্ট

২৬ সেপ্টেম্বর ২০২২, ৭:১৪ অপরাহ্ণ

আবার কমলো সোনার দাম

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৬, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দেশের বাজারে সোনার দাম আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের সোনার দাম ভরিতে এক হাজার ৫০ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম কমে দাঁড়াবে ৮১ হাজার ২৯৮ টাকা। যা এতদিন ছিল ৮২ হাজার ৩৪৮ টাকা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে নতুন দর কার্যকর হবে।

শেয়ার করুন