ডেস্ক রিপোর্ট

২৫ সেপ্টেম্বর ২০২২, ৭:২৭ অপরাহ্ণ

ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, রুট পারমিট ও চালকের লাইসেন্স দাবি

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৫, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের দ্রুত নিবন্ধন, রুট পারমিট, চালকের লাইসেন্স প্রদান ও মাহাসড়কের বিভ্রান্তিমূলক ব্যাখ্যা এং বিদ্যুৎ সাশ্রয়ের নামে বিভিন্ন সড়কে চলাচলে হয়রানি বন্ধ করাসহ ৬ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকল শ্রমিকদের প্রতি আহবান জানিয়েছেন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ এর কেন্দ্রীয় প্রতিনিধি সভা শনিবার ২৪ সেপ্টেম্বর ২০২২ সকাল ১১টায় সেগুবাগিচাস্থ ভ্যানগার্ড মিলয়াতনে অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকা, চট্রগ্রাম, বরিশাল, সিলেট, খুলনা, যশোর, রংপুর, কুমিল্লা, নারায়নগঞ্জ, গাজীপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, টাংগাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, নওগাঁসহ প্রায় ৪০ টি জেলার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগ্রাম পরিষদ এর কেন্দ্রীয় আহ্বায়ক খালেকুজ্জামান লিপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদ এর প্রধান উপদেষ্টা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি ও স্কপ নেতা কমরেড রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন, কেন্দ্রীয় সদস্য এড. আব্দুল কাইয়ুম, আবু নাঈম খান বিপ্লব, জনার্দন দত্ত নান্টু, আবু জাফর, রাহাত আহামেদ, বিভিন্ন জেলার প্রতিনিধিবৃন্দ মহিনউদ্দিন, কিবরিয়া হোসেন, প্রণব জ্যোতি পাল, মেহেদী হাসান, আবু তাহের, দুলাল মল্লিক, জালাল হোসেন, এড. মাসুদ, আব্দুল লতিফ, শ্যামল বর্মন, কোহিনুর আক্তর কনা, সিরাজুল ইসলাম, আল আমিন হাওলাদার শ্রাবন, জাহাংগীর আলম, আব্দুল করিম, রোখশানা আাফরোজ আাশা, কালিপদ সরকার, জাকির হোসেন, শহীদুল ইসলাম।

প্রতিনিধি সভায় বক্তাগন বলেন, নানা বাঁধা, ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করে সর্বশেষ হাইকোর্ট এর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মহাসড়ক ব্যতীত সর্বত্র ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন চলাচলের আদেশ প্রদান করেছে।সংগ্রাম পরিষদ গত ১০ বছর যাবৎ নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রনয়ণ করে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানসহ ৬ দফা দাবিতে আন্দোলন পরিচালনা করে আসছে। হাইকোর্টের আাদেশ বাতিল হওয়ায় ইজিবাইকসহ ব্যাটাারিচালিত যানবাহন এর চলাচলের জন্য সরকার প্রস্তাবিত খসড়া “থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন নীতিমালা-২০২১’র” দ্রুত চুড়ান্ত ও কার্যকর করতে আর কোন আাইনগত বাঁধা নেই।

বক্তাগন আরোও বলেন, ঢাকাসহ সারাদেশে অবৈধ কার্ড ব্যবসায়ি ও অসাধু পুলিশ মিলে সুপ্রিম কোর্ট এর রায় আসার মহাসড়কের বিভ্রান্তমূলক ব্যাখ্যা ও বিদ্যুৎ সাশ্রয়ের নামে বিভিন্ন সড়কে ও অলি-গলি থেকে ইজিাইক, রিকশাসহ ব্যটাারিচালিত যানবাহন আটক, ডাম্পিং, রেকারিং এর নামে চালক-মালিকদের কাছ থকে অবৈধভাবে অর্থ আদায়সহ নানা হয়রানি করছে।বক্তাগন অবিলম্বে হয়রানি বন্ধ করে ৫০ লাখ চলক, মালিক, মেকানিক, গ্যারেজ মালিক ও তাদের উপর নির্ভরশীল প্রায় তিন কোটি মানুষের জীবন-জীবিকা রক্ষায় সংগ্রাম পরিষদের সংশোধন প্রস্তাব গ্রহন করে ‘থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন নীতিমালা-২০২১’র আলোকে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার দ্রুত নিবন্ধন, রুট পারমিট এবং লাইসেন্স প্রদান, মাহাসড়কের বিভ্রান্তিমূলক ব্যাখ্যা এবং বিদ্যুৎ সাশ্রয়ের নামে বিভিন্ন সড়কে চলাচলে হয়রানি বন্ধ করাসহ ৬ দফা দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সংগ্রাম পরিষদ ঘোষিত ৬ দফা ও উপরোক্ত দাবিতে দেশব্যপী আগামী মার্চ’২৩ সাল পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষনা করেন।

শেয়ার করুন