ডেস্ক রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২২, ১১:১০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ভাদ্র মাসের শুরু মানে শরৎকাল এর আগমন। আর শরৎকাল আসেই শারদ এর আগমনী বার্তা নিয়ে।আগামী অক্টোবর মাসেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।ইতিমধ্যেই শুরু গেছে প্রত্যেক পূজা কমিটির ব্যস্ততা ।
সিলেটের দক্ষিণ সুরমার ২৭ নং ওয়ার্ড গোটাটিকর, শিববাড়ী(মন্দির) এর ঐতিহ্যবাহী মহামায়া সার্বজনীন পূজা কমিটিও থেমে নেই।সিলেট মহানগর এর মধ্যে ঐতিহ্যবাহী এই কমিটি হাঁটি হাঁটি পা পা করে এবছর ৩১ বছরে পদার্পণ করতে যাচ্ছে।
করোনাকালের মহামারিতে গত দুইবছরে ছোট পরিসরেও পুরো বাংলাদেশেই সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন হয়েছে।তবে এবছরো করোনা ভাইরাসের সেই ভয়াবহতা থেকে কিছুটা স্বস্তিতে আছে পুরো বিশ্ব।তাই এইবার বাংলাদেশের পূজামান্ডব গুলোও সাজবে তার পুরোনো সাজে।সেই ধারাবাহিকতায় মহামায়া সার্বজনীন পূজা কমিটিও তাদের ৩১ বছর পালন করতে যাচ্ছে বর্ণাঢ্য আয়োজনে।
৩১ বছরে পদার্পণ উপলক্ষে মহামায়া পূজা কমিটি গত বছরের কমিটি বহাল রেখেছে এবারো। এতে সভাপতি – পিনাক কর,সাধারণ সম্পাদক – ঝলক দেব, অর্থ সম্পাদক-ঝলক চৌধুরী সহ একটি পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
এবছর ১অক্টোবর মহাষষ্ঠীতে পূজা শুরু হবে।সপ্তমী,অষ্টমী,নবমী এর পর ৫ অক্টোবর বিজয়াদশমী এর মধ্যে দিয়ে দুর্গোৎসব এর শেষ হবেপ্রতিবারের ন্যায় এবারো যাকজমক ভাবে অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে পূজা কমিটি।সপ্তমী,অষ্টমী ও নবমী তিন দিনই থাকবে আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
তবে এবার ৩রা অক্টোবর মহাষ্টমীতে বিশেষ আকর্ষণ হিসেবে আসবেন ক্লোজআপ ওয়ান তারকা জনপ্রিয় শিল্পী গামছা পলাশ (ওয়াসিম কবির পলাশ)।
তাছাড়া মহাসপ্তমীতে এলাকার বাচ্চাদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।মহাষ্টমীর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ঋচীক ফিল্ম সোসাইটির পরিবেশনায় দেবীর কাহিনী থেকে নির্মিত গীতি নৃত্যনাট্য “সর্বমঙ্গলা”।এটি পরিচালনা করেছেন আকাশ রায় ও সহ কোরিওগ্রাফার হিসেবে রয়েছেন অনুপমা সাহা।মহানবীতে নাটক ও স্থানীয় শিল্পীদের পরিবেশনাও থাকবে।
মহামায়া পূজা কমিটির প্রতিবারের মত এবারো স্পন্সর হিসেবে রয়েছে বানথাই বিউটি সেলুন এন্ড ফিটনেস ক্রনিক, ফিজা এন্ড কোং (প্রাঃ) লিমিটেড, রাজমহল ইন্ডাস্ট্রিজ,স্বাদ এন্ড কোং ও রনি মটরস। এবারো আমন্ত্রণপত্র এর ডিজাইন করেছেন ইপিএস এর কর্ণধার অরূপ বাউল।
মহামায়া কমিটির প্রচার সম্পাদক উত্তম কাব্য জানান,মহামায়া সার্বজনীন কমিটি ১৯৯১ সালে,বাংলা ১৩৯৯ বঙ্গাব্দে গঠিত হয়। ৩১ বছর আগে গঠিত হওয়া ওই কমিটির প্রথম সভাপতি ছিলেন শ্রী পরিমল দে ও প্রথম সাধারণ সম্পাদক ছিলেন শ্রী শৈলেশ কর।উনাদের কেউই এখন আর বেঁচে নেই।তবে অগ্রজদের হাতে গড়ে দিয়ে যাওয়া এই কমিটি আজ ৩১ বছরে এসে পৌছেছে।তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই।
তিনি আরও জানান,প্রতিবারের মত এবারো প্রতিদিন পূজা অর্চনা,অঞ্জলি প্রদান,আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। করোনাকালীন সময়ের ভয়াবহতা কাটিয় এবার আমরা ৩১ বছরে পদার্পণ কে জাঁকজমক করে স্মরণীয় করে রাখতে চাই।
৩১ বছর পূর্তি উপলক্ষে মহামায়া কমিটিকে এক শুভেচ্ছা বার্তায় অভিনন্দন জানান, সিলেট সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী,বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় শাখার সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল,সিলেট জেলা আওয়ামীলীগ এর সেক্রেটারি এড. নাসির উদ্দিন খান,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম,দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ,পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত,প্যানেল মেয়র জনাব তৌফিক বক্স লিপন,২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজম খান,২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা আসন এর কাউন্সিলর এড. রোকসানা বেগম শাহনাজ,ফিজা এন্ড কোং (প্রাঃ) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নজরুল ইসলাম বাবুল,বানথাই বিউটি সেলুন এন্ড ফিটনেস ক্রনিক,সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল ও একাত্তরের কথার সম্পাদক মমতাজ আহমেদ,মহামায়া কমিটির সাবেক সভাপতি যশোদা রঞ্জন দেব(যশু),সাবেক সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী পিযুষ কর সহ আরো অনেকেই।
এ ব্যাপারে মহামায়া কমিটির সভাপতি পিনাক কর এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ৩১ বছরের পথচলাটা এত মসৃণ ছিলনা।অনেক কষ্টের বিনিময়ে আমরা আজ এই জায়গায় এসে পৌছেছি। এই দীর্ঘ পথচলায় ও দেশের বাইরে যারা আমাদের সাথে ছিলেন,আছেন ও যারা ধরাধাম থেকে বিদায় নিয়েছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।
মহামায়া কমিটির সভাপতি পিনাক কর ও সাধারণ সম্পাদক ঝলক দেব মহামায়া সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে যারা যারা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ৩১ বছরকে বর্ণিল করে তুলতে সবার সহযোগিতা ও পূজায় আমন্ত্রণ জানান।