ডেস্ক রিপোর্ট

২৩ আগস্ট ২০২২, ৪:১০ অপরাহ্ণ

ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

আপডেট টাইম : আগস্ট ২৩, ২০২২ ৪:১০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চাঁদপুরের মতলব দক্ষিণে এক তরুণীকে (২০) ধর্ষণের পর হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে এই রায় দেন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কামাল মিয়াজী, আবুল বাশার, জিয়া ও মাহমুদা বেগম।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সাইয়েদুল ইসলাম বলেন, আসামি কামাল মিয়াজী ও মাহমুদা বেগম ওই তরুণীকে হত্যার জন্য আসামি আবুল বাশার ও জিয়াকে পাঁচ হাজার টাকার বিনিময়ে ভাড়া করেন। এর পরিপ্রেক্ষিতে আবুল বাশার ও জিয়া ২০১৩ সালের ২২ মে রাতে ওই তরুণীকে উপজেলার রসুলপুর গ্রামের একটি ভুট্টাখেতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা করেন। পরে থানার পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র প্রদান করেন। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ধর্ষণ ও হত্যার দায়ে আসামিদের ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ড, ৯(১)/৩০ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

শেয়ার করুন