ডেস্ক রিপোর্ট

১৯ আগস্ট ২০২২, ৪:২৯ অপরাহ্ণ

গোয়ালন্দে বাস-ভ্যান সংঘর্ষ, ভ্যান চালক নিহত

আপডেট টাইম : আগস্ট ১৯, ২০২২ ৪:২৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার মোড় নামক স্থানে বাস চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে।

দুর্ঘটনার পর পর এলাকাবাসী প্রায় আধা ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে রাখেন। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

নিহত ব্যক্তির নাম মো. ফজের আলি (৪০)। তিনি উপজেলার চর দৌলতদিয়া হাচেন মোল্লার পাড়ার মো. জিন্নাত আলীর ছেলে। তিনি ভ্যানে করে ফল বিক্রি করতেন। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দর্শনা ডিলাক্স (ডি ডি) পরিবহন নামে একটি বাস ফজের আলীকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন পদ্মার মোড় নামক স্থানে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহলাদীপুর হাইওয়ে থানায় উপপরিদর্শক মো. জিল্লুর রহমান বলেন, বাস ও চালককে আটক করেছি। এ ঘটনায় পরবর্তী সকল আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন