ডেস্ক রিপোর্ট

১৭ আগস্ট ২০২২, ৭:৩৫ অপরাহ্ণ

স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দোকান লুট

আপডেট টাইম : আগস্ট ১৭, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দক্ষিণ কেরানীগঞ্জে আব্দুল্লাহপুর রসুলপুর নাসির উদ্দিন সুপার মার্কেটের নিউ আল-আমিন জুয়েলার্সে দোকান মালিক স্বপন মন্ডলকে (৫০) গুলি করে দোকান লুটের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বপন মন্ডলকে উদ্ধার করে বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

স্বপন মন্ডলকে হাসপাতালে নিয়ে আসা অন্য এক ব্যবসায়ী মোহাম্মদ মুক্তার হোসেন জানান, দুপুর ২টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন স্বপন মন্ডলের দোকানের সামনে এসে তার পায়ে গুলি চালান। পরে দোকানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, স্বপন মন্ডলের এটা নিজের দোকান। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় বসবাস করেন। তিনি প্রয়াত গোপীচন্দ্র মন্ডলের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে এক স্বর্ণ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে ঢামেকে এসেছে। আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি দোকান লুট হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন