ডেস্ক রিপোর্ট

১ আগস্ট ২০২২, ৮:৩২ অপরাহ্ণ

‘ভাস্কর কুয়াশা বিন্দু’ এর স্টুডিওতে অগ্নিসংযোগ, চারণের প্রতিবাদ সমাবেশ

আপডেট টাইম : আগস্ট ১, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: ‘ভাস্কর কুয়াশা বিন্দু’ এর স্টুডিওতে অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘চারণ সাংস্কৃতিক কেন্দ্র’ গাজীপুর জেলার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (০১ আগস্ট) আনুমানিক ভোর ৫ঃ৩০ মিনিটে ভোড়া, ২৯ নং ওয়ার্ডে অবস্থিত ভাস্কর কুয়াশা বিন্দু’র স্টুডিওতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। স্টুডিওতে অগ্নিসংযোগ দেখে গ্রামবাসীরা ছুটে আসেন এবং আগুন নেভাতে সক্ষম হন।ধারণা করা হচ্ছে আগুন নেভাতে যদি ২০ মিনিট বিলম্ব হতো তবে সম্পূর্ণ স্টুডিও পুড়ে যাওয়াসহ পার্শ্ববর্তী ঘরবাড়িতেও অগ্নিসংযোগে ব্যাপক ক্ষতিগ্রস্থ হতো।

অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ সমাবেশে চারণ সংগঠক হারুন অর রশিদের সঞ্চালনায় ও চারণ গাজীপুর জেলা সমন্বয়ক মাধব চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ব্যক্তব রাখেন গাজীপুরের কবি ও লেখক রিপন বাশার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সহ সভাপতি দেবাশীষ কর্মকার, প্রদীপ্ত আবৃত্তি চর্চা কেন্দ্রের নাদিম মোড়ল,গ্রাম্য শিল্পী গোষ্ঠীর মামুন শেখ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর সাধারন সম্পাদক গোলাম মাওলা প্রমুখ।

উল্লেখ্য,ভাস্কর কুয়াশা বিন্দু গাজীপুর কেন্দ্রীয় শহিদ মিনারের ভাস্কর্য, জেলা প্রশাসকের কার্যালয় এর ভাওয়াল হেরিটেজ কর্নার সহ গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ভাস্কর্যের শিল্পী। বর্তমানে তিনি তার স্টুডিওতে বাড়ীয়া বধ্যভূমির ভাস্কর্য এবং ১৯ মার্চে মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামের স্মৃতিতে ‘১৯ মার্চ চত্বর’ নামক ভাস্কর্যের কাজ করছেন। ভাস্কর কুয়াশা বিন্দুর ধারণা,শিল্প সংস্কৃতি বিরোধী ও মৌলবাদী গোষ্ঠী এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটিয়েছে।

শেয়ার করুন