ডেস্ক রিপোর্ট
২৯ জুলাই ২০২২, ৮:১৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: প্রখ্যাত সাংবাদিক এবং দেশ রুান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ।
এক শোক বার্তায় তিনি বলেন, অমিত হাবিব শুধুমাত্র একজন সাংবাদিক বা সম্পাদক ছিলেন না তিনি ছিলেন খবরের ভেতরের খবর বের করে আনার মত সংবাদ কর্মী তৈরির প্রতিষ্ঠান।
তার মৃত্যুতে দেশ একজন প্রতিশ্রুতিশীল সম্পাদক ও সংগঠককে হারালো। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর পক্ষ থেকে আমরা তার সৃষ্টিশীল কাজের প্রতি শ্রদ্ধা জানাই।