ডেস্ক রিপোর্ট

২৫ জুলাই ২০২২, ৯:৩৬ অপরাহ্ণ

শাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট টাইম : জুলাই ২৫, ২০২২ ৯:৩৬ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজী কালুর টিলায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী বুলবুল আহমেদ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত। নিহত বুলবুল আহমদের বাড়ি নরসিংদী সদরের চিনিশপুর নন্দিপাড়ায়। তার বাবার নাম ওহাব আলী।

সোমবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর আবু হেনা পহিল বিষয়টি নিশ্চিত করেন। তবে কে বা কারা ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে তা প্রক্টর নিশ্চিত করতে পারেননি।

সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, ‘শরীরে স্টেপ করার পর রক্তক্ষরণ হয় প্রচুর। প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়া হয় সেখানে তার সেন্স পাওয়া যাচ্ছিল না। সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত পাওয়া যায়। এখন ডাক্তাররা বলতে পারবে ঘটানাস্থলে মারা গেছে নাকি আনার পথে মারা গেছে।’

 

 

শেয়ার করুন