ডেস্ক রিপোর্ট

১৩ জুলাই ২০২২, ১০:৪৪ অপরাহ্ণ

হবিগঞ্জে নৌকা ডুবে চারজনের মৃত্যু

আপডেট টাইম : জুলাই ১৩, ২০২২ ১০:৪৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: হবিগঞ্জের বাহুবলে নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই নারী।

বুধবার (১৩ জুলাই) রাতে উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের মেম্বার আব্দুল করিম।

তিনি বলেন, রাতে একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে স্নানঘাট থেকে চার নারী সদর উপজেলার শিকারপুর গ্রামে যাচ্ছিলেন। নৌকাটি রউয়াইল হাওরে পৌঁছলে হঠাৎ ডুবে যায়। এতে হাওরের পানিতে তলীয় চার মারা যান। তবে তাদের পরিচয় জানা যায়নি। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালন শিমুল মো. রাফি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হলে স্থানীয় ইউপি মেম্বার উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় চারজন নারী মারা গেছেন। বাকি চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন