ডেস্ক রিপোর্ট
৩০ জুন ২০২১, ৭:৩৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাসদ সংগঠক, প্রগতিশীল সাংবাদিক ও গণমাধ্যম কর্মী ফোরামের আহবায়ক কমরেড আবদুল্লাহ শাহরিয়ার সাগরের অকাল মৃত্যুতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর শোক প্রকাশ।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয় ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স আজ এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, “কমরেড আব্দুল্লাহ শাহরিয়ার সাগর দিবাগত রাত ১ টায় কিডনি ফেইলিওর ও হার্ট অ্যাটাক এর পর মৃত্যু বরণ করেন। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
কমরেড আব্দুল্লাহ শাহরিয়ার ছিলেন বাসদ ঢাকা নগরের বর্ধিত ফোরামের সদস্য, প্রগতিশীল সাংবাদিক ও গণমাধ্যম কর্মী ফোরামের আহ্বায়ক এবং মুক্তিযোদ্ধাদের ওপর অনেক অজানা তথ্যচিত্রের নির্মাতা। আমরা তার জীবন ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা এবং তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই”।