ডেস্ক রিপোর্ট

২২ জুন ২০২২, ১:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে পাহাড় ধস বন্ধ করে জনজীবন রক্ষা করা: বাসদ

আপডেট টাইম : জুন ২২, ২০২২ ১:৫৫ পূর্বাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রাম নগরীতে পাহাড় ধসে মৃত্যু বন্ধ করে জনগণের জীবনের নিরাপত্তা ও জলাবদ্ধতা নিরসন করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন(চসিক) ও সিডিএ কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

এই দাবিতে আজ নিউ মার্কেট মোড়ে বিকাল ৫টায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়,সদস্য মহিনউদ্দীন,হেলাল উদ্দিন কবির, আহমেদ জসীম ও রায়হান উদ্দীন।

সমাবেশে বক্তারা বলেন,” প্রতি বছর ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীতে পাহাড় ধসে মৃত্যুকূপে পরিণত হয়েছে। গত কয়েকদিনে চট্টগ্রামে একজন স্কুল ছাত্রসহ কয়েকজন মানুষের মৃত্যু প্রমাণ করে আধুনিক এই সময়েও মানুষ কত অনিরাপদ। অপরিকল্পিতভাবে পাহাড় ও গাছ কেটে এবং অবৈধভাবে দখলদারির পরিণাম হিসেবে এই দূর্ঘটনাগুলো ঘটে। একইসাথে জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করেছে।চকবাজার, কাপাসগোলা, মুরাদপুর,আগ্রাবাদসহ শহরের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে জনদূর্ভোগ তৈরি করেছে। নগরীর খাল,নালা দখল, অপরিকল্পিত স্থাপনা এবং সিডিএ ও চসিকের যথাযথ উদ্যোগহীনতায় মূলতঃ এরজন্য দায়ী। জলাবদ্ধতার জন্য সৃষ্ট যানজটে পড়ে মানুষের স্বাভাবিক কর্মকান্ড ব্যাহত হয়ে পড়েছে। বছরের পর বছর এই পরিস্থিতি তৈরি হয়েছে যে স্বয়ং সিটি মেয়রই আজ পানিবন্দী হয়ে গেছে। জনগণের ট্যাক্সের টাকায় চলা সিডিএ ও চসিক কর্তৃপক্ষ আজ এই দায়িত্ব নিচ্ছে না।একে আরেকজনের উপর দায় চাপিয়ে যাচ্ছে।ফলে সরকার যতই উন্নয়নের কথা বলুক না কেন চোখের সামনে নিদারুণ চেহারাই ভেসে আসে। এই পরিস্থিতিতে নাগরিক অধিকারের দাবতে জনগণের এক্যবদ্ধ লড়াইয়ের বিকল্প নেই। ”

সমাবেশ শেষে অবিলম্বে পাহাড় ধসে মৃত্যু বন্ধ করে জনগণের জীবনের নিরাপত্তা ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়ে একটা মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন