ডেস্ক রিপোর্ট

১৭ জুন ২০২২, ১১:১০ অপরাহ্ণ

সিলেট অঞ্চলকে দূর্গত এলাকা ঘোষণা করার দাবি বাসদ মার্কসবাদীর

আপডেট টাইম : জুন ১৭, ২০২২ ১১:১০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা এক বিবৃতিতে সুনামগঞ্জ ও সিলেটে স্মরণকালের ভয়াবহতম বন্যায় আক্রান্ত সিলেট অঞ্চলকে জরুরীভাবে দূর্গত এলাকা ঘোষণা, পানিবন্দী অসহায় মানুষদের উদ্ধার ও পর্যাপ্ত ত্রাণ সরবরাহের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, গত দুই সপ্তাহের ব্যবধানে উপর্যুপরি এই বন্যায় সুনামগঞ্জ ও সিলেটের প্রায় সমগ্র এলাকা ইতিমধ্যে তলিয়ে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দী। এখনো পর্যন্ত পানিবন্দী এই অসহায় মানুষদের উদ্ধারে কোন ব্যবস্থা নেয়া হয় নি। এই মানুষেরা কোন ধরণের বিপদের মধ্যে আছে তা নিয়ে সুনির্দিষ্ট কোন তথ্য জানানো হচ্চে না। দুর্গত মানুষদের নিকটজনসহ সারা দেশবাসী এই নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এই পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেবে এটা সবার আশঙ্কা। জনগণের জানমালের চরম বিপদের এই মুহূর্তে সরকার ও প্রশাসনের দায়িত্ব ছিল, যুদ্ধকালীন তৎপরতায় জনগণের পাশে দাঁড়ানো। অথচ এই ব্যাপারে যথাযথ উদ্যোগ এখনো পর্যন্ত লক্ষনীয় নয়।”

তিনি বলেন, গত দফায় বন্যার পর দেশের বিশেষজ্ঞ মহল উজানের অতিবৃষ্টি সুরমা, কুশিয়ারার তলদেশ ড্রেজিং এর অভাবে ভরাট হয়ে যাওয়া, উন্নয়নের নামে অপরিকল্পিত সড়ক নির্মাণের ফলে পানির স্বাভাবিক প্রবাহে বাধাগ্রস্ত হওয়া ইত্যাদিকে সৃষ্ট দুর্ভোগের কারণ হিসেবে চিহ্নিত করা হলেও সমাধানকল্পে সরকারের কোন উদ্যোগ পরিলক্ষিত হয় নি। ফলে দ্বিতীয় দফার বন্যায় মানুষ চরম দূর্দশায় নিপতিত হলো।

তিনি অবিলম্বে সিলেট অঞ্চলকে দূর্গত এলাকা ঘোষণা, যুদ্ধকালীন তৎপরতায় বিপদগ্রস্ত মানুষদের উদ্ধার, স্কুল-কলেজসহ সরকারি প্রতিষ্ঠানসমূহে আশ্রয়কেন্দ্র চালু, পর্যাপ্ত খাদ্য-পানি-ঔষধসহ জরুরী ত্রান সরবরাহ ও পুনর্বাসনের দাবি জানান।

তিনি বন্যাদূর্গত মানুষের সাহাযার্থে সর্বস্তরের জনগণের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন