ডেস্ক রিপোর্ট
২৮ মে ২০২২, ৭:০৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বিজ্ঞান চর্চা কেন্দ্র, বাকৃবি শাখার আয়োজনে ২৮ মে, শনিবার সকাল ১০ঃ০০ টায় বিজ্ঞান প্রতিযোগিতা ও কমিটি পরিচিতির আয়োজন করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বিজ্ঞান চর্চা কেন্দ্র, বাকৃবি শাখার উপদেষ্টা কাজী শেখ ফরিদ, অধ্যাপক, গ্রামীণ সমাজ বিজ্ঞান বিভাগ, সৌরভ সিংহ, বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং অজিত দাস, সংগঠক, বিজ্ঞান চর্চা কেন্দ্র, ময়মনসিংহ জেলা শাখা।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল আসিফ, সভাপতি, বিজ্ঞান চর্চা কেন্দ্র, বাকৃবি শাখা।
অনুষ্ঠানে বিজ্ঞান কুইজ, বিজ্ঞান বক্তৃতা, পোস্টার প্রেজেন্টেশন ও বিজ্ঞান প্রজেক্ট এই ৪ টি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে উত্তম বালাকে সভাপতি ও মাহবুবা নাবিলা কে সাধারণ সম্পাদক করে বিজ্ঞান চর্চা কেন্দ্র, বাকৃবি শাখার ১৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ:
সভাপতি: উত্তম কুমার বালা
সহ সভাপতি:
১. গোবিন্দ চন্দ্র দাস
২. ফারাহ মাহজাবীন
সাধারণ সম্পাদক: মাহবুবা নাবিলা
সহ- সাধারণ সম্পাদক: জায়েদ হাসান ওয়ালিদ
সাংগঠনিক সম্পাদক: জাবের ইসলাম
দপ্তর সম্পাদক: সৌরভ হালদার
অর্থ সম্পাদক: তিতাস রায়
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: মেহেদী হাসান
পাঠচক্র বিষয়ক সম্পাদক: মাসরুল আহসান
স্কুল ও কর্মশালা বিষয়ক সম্পাদক: নুসরাত আহমেদ
গবেষণা বিষয়ক সম্পাদক: সাবরিন জাহান
সদস্য
১. মাহদুজ্জামান শোভন
২. সুমাইয়া স্নেহা
৩. জ্যোতি বিশ্বাস
৪. সোহান মিয়া