ডেস্ক রিপোর্ট

১৪ এপ্রিল ২০২২, ৭:৫৬ অপরাহ্ণ

কঙ্গনার নতুন ছবির প্রথম পোস্টার ভাইরাল

আপডেট টাইম : এপ্রিল ১৪, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বলিউড অভিনেত্রী কঙ্গনার রানাউত। সম্প্রতি তিনি সিনেমা ছাড়াও আলোচনায় থাকেন, তর্ক- বিতর্কর জন্য। এবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে তার ‘ধাকড়’ সিনেমার প্রথম পোস্টার।

এরইমধ্যে ভক্তদের মনে আলোড়ন সৃষ্টি করেছে পোস্টারটি। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন সিনেমাটির জন্য। পোস্টারে যুদ্ধের পোশাকে দেখা গেছে অভিনেত্রীকে।

পরিচালক রজনীশ ঘাই বলিউড হাঙ্গামাকে বলেন, ‘একটি নতুন অ্যাকশন সিনেমা নিয়ে আসছি। আশা করছি কঙ্গনার ভক্তরা এক নতুন কঙ্গনাকে দেখতে পাবে। তার প্রতিটি লুক অনন্য এবং আমরা কঙ্গনাকে এর আগে কখনও এমন অ্যাকশন দৃশ্য করতে দেখিনি।

সিনেমাতে আরও অভিনয় করেছেন দিব্যা দত্ত এবং অর্জুন রামপাল ।

স্পাই থ্রিলার সিনেমাটি পরিচালনা করেছেন রজনীশ রাজি ঘাই। প্রযোজনা করেছেন দীপক মুকুট এবং সোহেল মাকলাই।

শেয়ার করুন