ডেস্ক রিপোর্ট
৯ এপ্রিল ২০২২, ২:৫৩ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডল এর মুক্তি এবং কুয়েট শিক্ষার্থী অন্তু রায়ের মৃত্যুের প্রতিবাদে চৌমুহনায় প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকালে মৌলভীবাজার শহরের চৌমুহনী পয়েন্টে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর এর সঞ্চালনায় সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিশ্বজিৎ নন্দী’।
প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন বাসদ নেতা এডভোকেট মঈনুর রহমান মগনু, চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার জেলা শাখার সংগঠক লক্ষণ অধিকারী হৃদয়, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য রেহনোমা রুবাইয়াৎ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সংগঠক কাকলী সরকার, মৌলভীবাজার সরকারি কলেজের সংগঠক দুলাল আহমদ।
প্রতিবাদী সমাবেশ থেকে বক্তারা পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতা, ধর্মীয় গোঁড়ামি পরিহার করে একই ধারার অসাম্প্রদায়িক শিক্ষার আহ্বান জানান এবং অবিলম্বে বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সাথে কুয়েট শিক্ষার্থী অন্তু রায়ের মৃত্যুর জন্য সরকারের শিক্ষার ক্ষেত্রে ব্যবসায়িক মনোভাবকে দায়ি করে সকলের জন্য অবৈতনিক ও একই ধারা শিক্ষা প্রণয়নের দাবি জানান।