ডেস্ক রিপোর্ট

১৯ মার্চ ২০২২, ৯:২৫ অপরাহ্ণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনের মৃত্যুতে জবি কর্তৃপক্ষের শোক

আপডেট টাইম : মার্চ ১৯, ২০২২ ৯:২৫ অপরাহ্ণ

শেয়ার করুন

জবি প্রতিনিধি:: সাবেক রাষ্ট্রপতি জনাব সাহাবুদ্দীন আহমদ এর মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে।

শনিবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ শোক বার্তা পাঠানো হয়েছে।

শোক বার্তায় বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ সাবেক রাষ্ট্রপতি জনাব সাহাবুদ্দীন আহমদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।

আরো বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সাবেক রাষ্ট্রপতি এবং প্রাক্তন প্রধান বিচারপতি জনাব সাহাবুদ্দীন আহমদ অদ্য ১৯ মার্চ ২০২২-শনিবার সকাল ১০:২৮ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ৯২ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

 

শেয়ার করুন