ডেস্ক রিপোর্ট
১৪ মার্চ ২০২২, ১০:১৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: জামিল আহমদকে প্রেসিডেন্ট এবং পাভেল আহমদ শান্তকে সেক্রেটারি করে এনইইউবি ইংলিশ কাউন্সিলের ২০২২-‘২৩ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
আজ(সোমবার, ১৪ই মার্চ ২০২২) দুপুর ২.০০ টায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট’র অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন এনইইউবি ইংলিশ কাউন্সিলের সম্মানিত এডভাইজার এবং ডিপার্টমেন্ট অব ইংলিশ এর হেড জনাব শামসুল কবির।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেনঃ
ভাইস প্রেসিডেন্ট – বদরুদ্দোজা আকাশ, মইনুল ইসলাম, ইয়াসিন চৌধুরী ও সাদিয়া বিলকিস রিহা
জয়েন্ট সেক্রেটারি – সাজ্জাদ হোসেন আসিফ
অর্গানাইজার – তাওহীদ মোর্শেদ সৌরভ, আসিফা আক্তার ও জান্নাতুন নিসা অনি
মিডিয়া উইং – আফরিন সামিয়া ও সুমাইয়া তানজিম তন্নি
স্পোর্টস উইং – সাগর রয়
কালচারাল উইং – অপরাজিতা ঐশী
অনুষ্ঠানে এনইইউবি ইংলিশ কাউন্সিলের কো-এডভাইজার মাসুমা তামান্না সহ ডিপার্টমেন্টের অন্যন্য টিচার্সবৃন্দ এবং ইংরেজি ডিপার্টমেন্টের প্রত্যেক সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, NEUB English Council হচ্ছে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের একমাত্র এবং অফিসিয়াল ক্লাব।