ডেস্ক রিপোর্ট

১৩ মার্চ ২০২২, ৯:৫৩ অপরাহ্ণ

মৌলভীবাজারে মানবিক সমাজ চর্চা কেন্দ্রের উদ্যোগে পাঠাগার উদ্বোধন

আপডেট টাইম : মার্চ ১৩, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সাধনপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মানবিক সমাজ চর্চা কেন্দ্রের পক্ষ থেকে শনিবার, ১২ মার্চ সকাল ১১ টায় পাঠাগার কার্যক্রমের উদ্বোধন ও শিক্ষার্থীদের জন্য খেলাধুলা সামাগ্রী হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি বাবু লোকেশ চন্দ্র দাশ এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুহিনুল ইসলাম তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ খালেদুর রহমান, মানবিক সমাজ চর্চা কেন্দ্রের সভাপতি নাজিকুল ইসলাম ভূঁঞা, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, অর্থ সম্পাদক কল্লোল দাশ বনি, কার্যকরী কমিটির সদস্য শাহাদাত হোসেন রিকাউন, স্হানীয় হাজিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোবাশ্বির আলী,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল বাসীত বাচ্চু, বিদ্যালয়ের প্রধান শিক্ষকে মোহাম্মদ আকলুম আলী, স্হানীয় ইউ পি সদস্য মোহাম্মদ সাইতা মিয়া, ইউ পি সদস্য সেলিনা বেগম ,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আবদুল গফুর,সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ সাইফুল ইসলাম ও মাহমুদ আলী ফটিক।

এছাড়াও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন