ডেস্ক রিপোর্ট
১৩ মার্চ ২০২২, ৭:৫৭ অপরাহ্ণ
শাবিপ্রবি প্রতিনিধি :: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতির প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
রোববার (১৩ মার্চ) বিকেল সাড়ে চারটায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা। মিছিলটি অর্জুনতলা থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোল চত্ত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ‘স্বাধীনতার ৫১ বছর পরেও অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। একদিকে উন্নয়নের ফাঁকা বুলি শুনিয়ে বলা হচ্ছে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ২০০০ মার্কিন ডলার ছাড়িয়েছে, অন্যদিকে আমরা দেখছি দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি- টিসিবির ট্রাকের পেছনে দিশেহারা মানুষের ছুটাছুটি। করোনা মহামারী নিয়ন্ত্রণে সরকারের সম্পূর্ণ ব্যর্থতার ফলশ্রুতিতে এমনিতেই অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে দেশের লক্ষ লক্ষ পরিবার। তার উপর যুক্ত হয়েছে আকাশচুম্বী দ্রব্যমূল্যের ক্রমাগত পদাঘাত। তিন-বেলা ভাতের জোগান করতে পারছে না লক্ষ লক্ষ মানুষ।
সব মিলিয়েই বাংলাদেশের নিম্নবিত্ত-দরিদ্র মানুষের বর্তমান করুন পরিস্থিতি। এর প্রমাণ হিসেবে প্রতিনিয়তই নিউজ-সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি টিসিবির ট্রাকগুলোর সামনে হাজার হাজার মানুষের ভোগান্তির চিত্র। জীবনের মায়া ত্যাগ করে চলন্ত ট্রাকের পেছনে দৌড়ানো ছাড়া যেন তাদের আর কোন পথ নেই। এমনকি একটা পণ্যের ব্যাগের জন্য চলন্ত ট্রাকের পেছনে ঝুলে থাকা মানুষের দৃশ্যটি পর্যন্ত আমাদের জীবনের একটি নিত্তনৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’
বক্তারা বলেন, ‘সারা দেশে মাত্র ৪৫০ টি পয়েন্টে সীমিত পরিমাণে প্রতিদিন টিসিবির ট্রাকের মাধ্যমে পণ্য সরবরাহ করা হয় যা সাধারণ মানুষের চাহিদার তুলনায় খুবই নগণ্য। এমনকি সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে অনেককেই। দেশের সাধারণ জনগণের এই দুর্ভোগ-সংকটময় পরিস্থিতিতে ছাত্রসমাজ নীরব ভূমিকা পালন করতে পারেনা- অতীতেও কখনো করেনি।’
আমরা মনে করি সরকারকে এই সংকট মোকাবেলায় যত দ্রুত সম্ভব নিম্নোক্ত পদক্ষেপগুলো নিতে হবেঃ
১। সারাদেশে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে দরিদ্র-নিম্নবিত্ত জনগোষ্ঠীর জন্য রেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
২। সারাদেশে টিসিবির মাধ্যমে জনগণের চাহিদার সাথে খাপ খাওয়ানোর মতো পরিমাণমতো পণ্য সরবরাহ করতে হবে এবং প্রত্যেক ইউনিয়নে টিসিবির ট্রাক পৌছে দিতে হবে।