ডেস্ক রিপোর্ট

৯ মার্চ ২০২২, ৩:২৩ অপরাহ্ণ

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট টাইম : মার্চ ৯, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ

শেয়ার করুন

কুমিল্লা প্রতিনিধি:: কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর রেলক্রসিংয়ের পাশের এলাকায় ট্রেনে কাটা পড়ে পঞ্চম শ্রেণির তিন ছাত্রী নিহত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে দুপুর সাড়ে বারোটায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক এবং রেললাইন অবরোধ করেছে স্থানীয়রা।

বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান জানান, বুধবার দুপুর ১২টায় স্কুলে আসার সময় বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মিম, তাসফিয়া ও রিমা ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই এই তিন শিক্ষার্থীর মৃত্যু হয়।

তিন শিক্ষার্থী নিহতের খবর পেয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা।

শেয়ার করুন