ডেস্ক রিপোর্ট

৯ মার্চ ২০২২, ১২:১১ পূর্বাহ্ণ

পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠছে: মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

আপডেট টাইম : মার্চ ৯, ২০২২ ১২:১১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তার ভাষণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। জাতির পিতার ডাকে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দীর্ঘ ৯ মাসের লড়াই-সংগ্রামে দেশকে স্বাধীন করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ যখন ঘুরে দাঁড়াচ্ছিল তখন খুনিচক্র ৭৫এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তাদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

মঙ্গলবার গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী এ সব কথা বলেন।

শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মন্ত্রী আরও বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা দলের নেতৃত্ব গ্রহণ করার পর জনগণকে সঙ্গে নিয়ে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া এরশাদ ও খালেদা জিয়ার সরকার সাড়ে ২২ বছর ক্ষমতায় ছিল। এ সময় দেশের কি উন্নয়ন হয়েছে তা সবাই অবগত। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোলমডেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন — গাজীপুর- ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। এ ছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম, দলের কেন্দ্রীয় কমিটির শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি প্রমুখ।

শেয়ার করুন