ডেস্ক রিপোর্ট

১৭ ফেব্রুয়ারি ২০২২, ৪:৩৩ অপরাহ্ণ

বরখাস্ত ওসি প্রদীপের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সাময়িক স্থগিত

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৭, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দুদকের মামলায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে। তবে তার স্ত্রী পলাতক চুমকির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন।

আগামী ধার্য তারিখে উচ্চ আদালতে করা আবেদনের বিষয়ে আদেশ দাখিল করতে না পারলে প্রদীপের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে জানান দুদকের আইনজীবি।

বেলা ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রদীপকে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়।

গত ১৫ই ডিসেম্বর ওসি প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচার শুরুর আদেশ দেয় আদালত। ২০২০ সালের ২৩শে আগস্ট প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

শেয়ার করুন