ডেস্ক রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২২, ৬:০৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সাতক্ষীরা থেকে যশোর বিমানবন্দরে এসি মাইক্রোবাস সার্ভিস চালু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে দিনে দুইবার এ সার্ভিস দেওয়া হবে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এয়ারলাইন্সটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রতিদিন সকাল সাড়ে ৭টা ও বিকেল ৪টা ১৫ মিনিটে সাতক্ষীরার ভারতীয় ভিসা সেন্টার থেকে যশোর বিমানবন্দরের উদ্দেশ্যে মাইক্রোবাস ছেড়ে আসবে। মাইক্রোবাসের যাত্রীরা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১২৪ ও বিএস-১৩২ ফ্লাইটে যশোর থেকে ঢাকায় ভ্রমণ করতে পারবেন।
একইভাবে বিএস-১২৩ ও বিএস-১৩১ ফ্লাইটের যাত্রীরা ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণের পর সাতক্ষীরায় যাতায়াত করতে পারবেন। এতে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।