ডেস্ক রিপোর্ট

১৫ ফেব্রুয়ারি ২০২২, ৫:৫৯ অপরাহ্ণ

বাংলাদেশিদের ইউক্রেন ত্যাগের পরামর্শ

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি‌দের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দি‌য়ে‌ছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি‌দের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেওয়া হ‌লো। অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন। ঘটনাবলী পর্যবেক্ষণ করে পরবর্তীতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে।

একইস‌ঙ্গে সকল বাংলাদেশি‌কে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সকল প্রকার ভ্রমণ পরিহার করার জন্য পরামর্শ দি‌য়ে‌ছে দূতাবাস।

বিজ্ঞ‌প্তি‌তে উল্লেখ করা হয়, ইউক্রেনে অবস্থানরত সকল বাংলাদেশি‌কে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। যাতে জরুরি প্রয়োজনে দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।

শেয়ার করুন