ডেস্ক রিপোর্ট

১৩ ফেব্রুয়ারি ২০২২, ৯:২৯ পূর্বাহ্ণ

আজ এইচএসসির ফল প্রকাশ

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩, ২০২২ ৯:২৯ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আজ প্রকাশিত হবে ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল।

পরীক্ষা শেষ হওয়ার একমাসের মধ্যেই ফলাফল দেয়ার কথা থাকলেও প্রবাসী শিক্ষার্থীদের খাতা আসতে দেরি হওয়ায় ঘোষিত সময়ের ১৫ দিন পর দেয়া হচ্ছে ফলাফল। এ বছর নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা আর আবশ্যিক এবং চতুর্থ বিষয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল তৈরি করা হয়েছে।

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় শুধু তিনটি নৈর্বচনিক বিষয়ের ৬টি পত্রের পরীক্ষা নেয়া হয়। পরীক্ষা নেয়া হয়নি আবশ্যিক এবং চতুর্থ বিষয়ের।

সশরীরে ক্লাস বন্ধ থাকায় সংক্ষিপ্ত সিলেবাসে যে তিনটি নৈর্বচনিক বিষয়ের পরীক্ষা নেয়া হয়েছে তাতে নম্বর ছিল ৫০ করে। সময় ছিল দেড় ঘন্টা। এই ৫০ নম্বরকে ১০০ নম্বরে রুপান্তর করে তিনটি বিষয়ের ৬ পত্রের ফলাফল তৈরি করা হয়েছে। আর বাকি আবশ্যিক এবং চতুর্থ বিষয়ের ফলাফল তৈরি করা হয়েছে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে।

সাবজেক্ট ম্যাপিংয়ে জেএসসির ফলাফলের ২৫ শতাংশ এবং এসএসসির ফলাফলের ৭৫ শতাংশ নম্বর নেয়া হয়েছে। অর্থাৎ কোন শিক্ষার্থী যদি বাংলা ১ম পত্রে জেএসসিতে ৮৪ নম্বর পেয়ে থাকেন তবে এইচএসসির বাংলাতে যোগ হবে ২১ নম্বর। আর এসএসসিতে যদি বাংলার নম্বর ৮০ পেয়ে থাকে তবে এইচএসসিতে যুক্ত হবে ৬০ নম্বর। অর্থাৎ এইচএসসির বাংলা ১ম পত্রে মোট নম্বর হবে ৮১।

গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন।

শেয়ার করুন