ডেস্ক রিপোর্ট

২ ফেব্রুয়ারি ২০২২, ১:৩০ অপরাহ্ণ

তাপমাত্রা বাড়ায় কমেছে শীত, বুধবার হতে পারে বৃষ্টি

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২, ২০২২ ১:৩০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বুধবারের মধ্যে দেশের বেশির ভাগ এলাকার আকাশে মেঘ ও কুয়াশা বাড়তে পারে। খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু–একটি স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা বেড়েছে। কমেছে শীতের অনুভূতি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বেশির ভাগ এলাকা থেকে শৈত্যপ্রবাহ সরে গেছে। মঙ্গলবার শুধু রংপুর বিভাগ, নওগাঁ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। বুধবার এসব এলাকা থেকেও শৈত্যপ্রবাহ সরে যেতে পারে।

দেশের দক্ষিণাঞ্চলের বেশির ভাগ এলাকায় দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। অন্যান্য স্থানে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে ১৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এ ছাড়া রাজধানীর আকাশে সকালের দিকে মেঘের ঘনঘটা দেখা গেলেও দুপুর নাগাদ আকাশে মেঘ কম ছিল, রোদ ছিল বেশি

শেয়ার করুন