ডেস্ক রিপোর্ট

২ ফেব্রুয়ারি ২০২২, ৫:০০ অপরাহ্ণ

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে চট্টগ্রামে ছাত্র ফ্রন্টের সমাবেশ

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২, ২০২২ ৫:০০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১:৩০ টায় চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগর সহ-সভাপতি রিপা মজুমদারের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন নগর সভাপতি দীপা মজুমদার, গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রতিনিধি রাহেলা সিদ্দিকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি চন্দনা রাণী, প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কাকন দে, মহিলা কলেজ প্রতিনিধি তারমিন আহমেদ, স্কুল প্রতিনিধি অর্পিতা নাথ।

সমাবেশ থেকে বক্তারা বলেন, “দীর্ঘ দুই বছর শিক্ষা প্রতিষ্ঠান করোনা মহামারীর কারণে বন্ধ ছিলো। শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ বন্ধের দিক থেকে বাংলাদেশ দ্বিতীয়। টানা এই বন্ধের ফলাফলে হতাশা, বিষন্নতা, আত্মহত্যা, বাল্যবিবাহ, শিশুশ্রম, ঝরেপড়ার হার নজিরবিহীন ভাবে বৃদ্ধি পেয়েছে। আবার আমরা দেখছি স্বশরীরে ক্লাশ না নিয়ে অনলাইন ক্লাশের ওপর জোর দেওয়া হচ্ছে। আমাদের দেশের প্রেক্ষাপটে অনলাইন এখনও সঠিক শিক্ষা প্রদানের মাধ্যম হিসেবে গড়ে ওঠেনি। অনলাইনের মাধ্যমে শিক্ষার মান রক্ষা করা সম্ভব হচ্ছে না। শিক্ষা বাণিজ্যকীকরণে নীল নকশাই হলো অনলাইন নির্ভর শিক্ষা কার্যক্রম। বাণিজ্য মেলা, বই মেলা, শপিং মল, পর্যটন কেন্দ্র সব খোলা রেখে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্য দিয়ে করোনা অতিক্রম করা সম্ভব না। অবিলম্বে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত করতে হবে।”

শেয়ার করুন