ডেস্ক রিপোর্ট

২৪ জানুয়ারি ২০২২, ১০:৫৭ অপরাহ্ণ

সিপিবি মৌলভীবাজার জেলার সম্মেলন, সভাপতি লুৎফুর ও সাধারণ সম্পাদক বলু

আপডেট টাইম : জানুয়ারি ২৪, ২০২২ ১০:৫৭ অপরাহ্ণ

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি:: ‘দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো’- এই স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলার একাদশ সম্মেলন।

রবিবার বিকেল ৩টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা। এসময় জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও পার্টির পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ও সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন ও পার্টির পতাকা উত্তোলন করেন পার্টির জেলা সভাপতি কমরেড মকবুল হোসেন। উদ্বোধনী ঘোষণার পর পর কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশন করেন উদীচী’র শিল্পীরা।

পরে পৌর জনমিলন কেন্দ্রের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পার্টির জেলা কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সংগঠক কমরেড আবিদ হোসেন। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান জহর লাল দত্ত।

এছাড়াও বক্তব্য রাখেন সিপিবি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মৌলভীবাজার জেলার সংগঠক ময়নুর রহমান মগনু, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মাসুক মিয়া, উদীচী শিল্পী গোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি মিজানুর রহমান, সিপিবি কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী, কমলগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুর রহমান, রাজনগর উপজেলা কমিটির সভাপতি নিতাই মিত্র, শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জলি পাল, বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, সৈয়দ আবু জাফর আহমদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আনোয়ার আল মাহমুদ রুহি, যুব নেতা আবু রেজা সিদ্দিকী ইমন, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ ফাহিম প্রমুখ।

সম্মেলন দ্বিতীয় অধিবেশনে মৌলভীবাজার জেলায় কমিউনিস্ট আন্দোলনে বিশেষ অবদান রাখার জন্য পার্টির পাঁচজন প্রবীণ রাজনীতিবিদকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন কমরেড আব্দুল মালিক, কমরেড আব্দুল খালিক জিলা, কমরেড ধনঞ্জয় দে, কমরেড নাজির মিয়া ও কমরেড আব্দুর রাজ্জাক।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মৌলভীবাজার জেলার একাদশ সম্মেলন এর দ্বিতীয় দিনে আজ (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে কমরেড খন্দকার লুৎফুর রহমানকে সভাপতি, নিলিমেষ ঘোষ বলুকে সাধারণ সম্পাদক এবং এডভোকেট মাসুক মিয়াকে সহকারি সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট সিপিবি মৌলভীবাজার জেলা কমিটি নির্বাচিত করা হয়েছে।

শেয়ার করুন